বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নিয়োগ বিজ্ঞপ্তি: চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে পুলিশের সাফল্য: চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শফিকুল ফমেকে সিজারিয়ানের পর অসুস্থতা, ঢামেকে বিথীর মৃত্যু। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী। জমি বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার অভিযোগ, বাবাকে শ্বাসরোধের চেষ্টা। নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা ফরিদপুরের সালথা উপজেলার এনসিপির সদস্য সচিব কে প্রাণ নাশের হুমকি নেত্রকোনার পূর্বধলা মহিষবেড় গ্রামে কবি হাসেন আলীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী -নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের আশিকুর মোল্লা বজ্রপাতে মারাত্মক আহত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক
/ ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ন

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) ও বিশ্ব ব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা এবং সংশ্লিষ্ট অন্যান্য সভার নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের বাসিন্দা। আগামী ১১ অক্টোবর রোববার তিনি ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে যাত্রা করবেন। ১২-১৮ অক্টোবর ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আন্তর্জাতিক অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, আর্থিক খাত, জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ব্যাংককে আইএমএফ ও বিশ^ ব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশ নেবেন। সভায় অংশ নিয়ে সায়ীদ আবদুল মালিক আন্তর্জাতিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতির প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার গ্রহণ এবং বাংলাদেশের পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরবেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের বিভিন্ন অধিবেশন, সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট কর্মসূচির খবর তিনি কাভার করবেন।
সায়ীদ আবদুল মালিক দীর্ঘদিন ধরে অর্থনীতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকতা করে আসছেন। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ আয়োজনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে পাঠকদের কাছে সরাসরি ও তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।
সায়ীদ আবদুল মালিক ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ৪ আগস্ট ঢাকার শাহবাগ-পরীবাগ এলাকায় আহত হন। এ সফরে তিনি জুলাইয়ের আহত যোদ্ধা হিসেবে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিবেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার কার্যক্রম শেষে আগামী ১৮ অক্টোবর চিকিৎসা সম্পন্ন করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights