
খাগড়াছড়িতে উজেইবং নেটওয়ার্ক সংগঠনের এর আয়োজনে উদ্যোক্তা পণ্যের মেলা ২০২৬
তাপস ত্রিপুরা
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি সদরে নারানহিয়া জুন পহর কনভেনশন সেন্টারে উজেইবং নেটওয়ার্ক সংগঠনের আয়োজনে ০৮ হইতে ১২/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত ৫দিন ব্যাপী উদ্যোক্তা পন্য মেলার উদ্বোধন করা হয়। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই, আরও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সংশ্লিষ্ট সবাই।
এই আয়োজন একটি মহৎ পদক্ষেপ এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্তমূলক উদ্যোগ।
মেলায় পাহাড়িদের জীবন যাত্রার ট্রেডিশনাল পোশাক, ব্যবহার্য জিনিসপত্র, বিভিন্ন খাবারের আয়োজনসহ দেশের সকল প্রকার পোষাকের সমারোহে মেলার আয়োজন সাজানো হয়। নজর করা এই মেলা সবার জন্য উন্মুক্ত এবং মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি।





