শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জবি সিন্ডিকেটে সদস্য হলেন দুই শিক্ষক মোশাররফ হোসেন ও নাসির উদ্দিন মোহনস এডুকেশন বিশ্বনাথ শাখার উদ্যোগে Spelling& Grammar Test আগামীকাল চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোবিপ্রবিতে সমাবর্তনে অতিরিক্ত ফি; শিক্ষার্থীদের অসন্তোষ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাজী সুরুজ মিয়ার ২৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসি ক্যামেরা খাগড়াছড়িতে উজেইবং নেটওয়ার্ক সংগঠনের এর আয়োজনে উদ্যোক্তা পণ্যের মেলা ২০২৬
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
/ ৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল করেছে নবগ্রাম যুব সমাজ ও নবগ্রাম প্রবাসী সংস্থা। শুক্রবার বাদ জুমা চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম-মুন্সিরহাট সড়কে মিছিলে নেতৃত্ব দেন ইউনুছ আলী মেম্বার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বাচ্চু, আবুল কাশেম, হাবিবুর রহমান, মোঃ জসিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সার্বিক তত্বাবধানে ছিলেন শাকিল হোসেন, মোঃ শুভ, বাবু, মেহেদী, পারভেজ, ইয়াছিন, রিয়াজ, জালাল, রাজু। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মিছিল শেষে গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ। এরপরও প্রশাসনের উচিত, মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া। এছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সৃজনশীল কাজে তরুণদের সম্পৃক্ত করা গেলে মাদক থেকে দূরে থাকার ইতিবাচক পরিবেশ তৈরি হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights