শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জবি সিন্ডিকেটে সদস্য হলেন দুই শিক্ষক মোশাররফ হোসেন ও নাসির উদ্দিন মোহনস এডুকেশন বিশ্বনাথ শাখার উদ্যোগে Spelling& Grammar Test আগামীকাল চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোবিপ্রবিতে সমাবর্তনে অতিরিক্ত ফি; শিক্ষার্থীদের অসন্তোষ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাজী সুরুজ মিয়ার ২৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসি ক্যামেরা খাগড়াছড়িতে উজেইবং নেটওয়ার্ক সংগঠনের এর আয়োজনে উদ্যোক্তা পণ্যের মেলা ২০২৬
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা
/ ১৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা

রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশেষ করে প্রতিমা তৈরির কাজ শেষ করতে মৃৎশিল্পীরা দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, এবার দেবীর আগমন হবে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় এবং গমন হবে নৌকায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঘোটকে দেবীর আগমনকে অশুভ এবং নৌকায় গমনকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নাগরপুর উপজেলা শাখার সদস্য সচিব বাবু ঝুটন কুমার সাহা বলেন- দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আমাদের টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু, এমপি মহোদয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে। তাই গত বছরের তুলনায় এবার আরও উৎসাহ-উদ্দীপনা, যথাযথ নিরাপত্তা ও আনন্দের সাথে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাগরপুরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করি নাগরপুরে প্রত্যেকটি পূজামন্ডপে যথাযথ নিরাপত্তা ও আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের সকল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যথাযথ নিরাপত্তা ও ধর্মীয় নিয়ম নীতি অনুসরণের মধ্য দিয়ে নাগরপুরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশেষভাবে উল্লেখ্য, এবার নাগরপুর উপজেলায় মোট ১৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights