শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জবি সিন্ডিকেটে সদস্য হলেন দুই শিক্ষক মোশাররফ হোসেন ও নাসির উদ্দিন মোহনস এডুকেশন বিশ্বনাথ শাখার উদ্যোগে Spelling& Grammar Test আগামীকাল চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোবিপ্রবিতে সমাবর্তনে অতিরিক্ত ফি; শিক্ষার্থীদের অসন্তোষ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাজী সুরুজ মিয়ার ২৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসি ক্যামেরা খাগড়াছড়িতে উজেইবং নেটওয়ার্ক সংগঠনের এর আয়োজনে উদ্যোক্তা পণ্যের মেলা ২০২৬
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি সিন্ডিকেটে সদস্য হলেন দুই শিক্ষক মোশাররফ হোসেন ও নাসির উদ্দিন
/ ৫ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

জবি সিন্ডিকেটে সদস্য হলেন দুই শিক্ষক মোশাররফ হোসেন ও নাসির উদ্দিন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিন্ডিকেটে সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১৭(১)(চ) ও ১৭(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বিশিষ্ট শিক্ষাবিদ ক্যাটাগরিতে ওই দুই শিক্ষককে সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights