শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জবি সিন্ডিকেটে সদস্য হলেন দুই শিক্ষক মোশাররফ হোসেন ও নাসির উদ্দিন মোহনস এডুকেশন বিশ্বনাথ শাখার উদ্যোগে Spelling& Grammar Test আগামীকাল চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোবিপ্রবিতে সমাবর্তনে অতিরিক্ত ফি; শিক্ষার্থীদের অসন্তোষ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাজী সুরুজ মিয়ার ২৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসি ক্যামেরা খাগড়াছড়িতে উজেইবং নেটওয়ার্ক সংগঠনের এর আয়োজনে উদ্যোক্তা পণ্যের মেলা ২০২৬
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ
/ ৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

৯ অক্টোবর ২০২৬ইং তারিখে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার নেকমরদে ০৫ নং বিটের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।

পরবর্তীতে নেকমরদ আলীমুদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, বিট পুলিশিং হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে এলাকার অপরাধ প্রবণতা চিহ্নিত করা, অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সমস্যা ও অভিযোগ সমাধানে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধ ও অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মহোদয় উল্লেখ করেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধ দমন, অপরাধ প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে। এ সময় তিনি যেকোনো অপরাধের তথ্য নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তাকে জানিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও; জনাব জুয়েল রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঠাকুরগাঁও; জনাব আমানুল্লাহ আল বারী, অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও; স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের জনগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights