
তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, বুধবার, সকাল ১০টা থেকে মোল্লারগাঁও লতিফিয়া ছাদ উদ্দিন হিফযুল কুরআন দাখিল মাদরাসার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, সিলেট সদর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নুরুল হক, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি নাজমুল ইসলাম শিহাব, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন।
সংগঠনের সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত খাঁন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, সহ অফিস সম্পাদক আলমগীর হোসাইন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, সিলেট সদর পূর্ব উপজেলার সাবেক সভাপতি রুকন উদ্দিন, মোল্লারগাঁও লতিফিয়া ছাদ উদ্দিন দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা খালেদ আহমদ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।





