
বরুড়া ইউপি মেম্বারের বিরুদ্ধে রাস্তা সলিং করন
কবরস্থানের বাউন্ডারি নির্মাণে অনিমের অভিযোগ
—————————————-
মাহবুব আলম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে সরকারি রাস্তা সলিং করণ সহ কবরস্থানের বাউন্ডারি নির্মাণে অনিয়ের অভিযোগ এনেছেন এলাকাবাসী, জানা গেছে অর্থায়নে উন্নয়ন তহবিল অর্থ বছর ২০২৫- ২০২৬ বাস্তবায়ন ২০২৬-২০২৭ উদ্বোধন করেন চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, প্রকল্প সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান মেম্বার ন্যাম প্লেটে লেখা থাকলেও অর্থের পরিমাণ লেখা না থাকা সহ তিনি সরকারি ইট দিয়ে নিজের বাড়ির রাস্তা সলিং করেছেন,
রাস্তাটি দলুয়া খন্দকার বাড়ি হইতে ভাউকসার টু মুদাফরগন্জ পাকা রাস্তা লাগোয়া পর্যন্ত লেখা থাকার কথা থাকলেও তিনি তার বাড়ির রাস্তাকে সলিং করণে বৈধতা দেওয়ার জন্যই লিখেছেন সুফিয়ান মেম্বারের বাড়ি পর্যন্ত,তাছাড়া সরকারি অর্থায়নে পারিবারিক কবর স্থান করে সরকারি কোন নেমপ্লেট ব্যবহার না করে পারিবারিক কবরস্থান নিজের নামে ন্যামপ্লেট ব্যবহার করেছেন বলেও এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে সাংবাদিক সুফিয়ান মেম্বারের মোবাইলে যোগাযোগ করে কথা বলতে চাইলে তিনি কথা না বলে মোবাইলে কথা বলা বন্ধ করে দেন, এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন সুফিয়ান মেম্বার এসব সরকারি কাজে সরকারি টাকা তছরুপ করার জন্যই ন্যাম প্লেটের নামে এসব অস্বচ্ছতা করেছেন, তাই এলাকাবাসীর অভিযোগ বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক ব্যাপারটি খতিয়ে দেখবেন।





