রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান ঈদগাঁওতে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়, সবার কাছে দোয়া চাইলেন দুলাল উদ্দিন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ চরভাগা শনিকান্দি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৈনিক লোকসমাজ পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান। নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঝাউতলা ষ্টেশনে চলছে ওপেন জুয়া আর মাদকের রমরমা বাণিজ্য। প্রশাসন নিরব
/ ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন

ঝাউতলা ষ্টেশনে চলছে ওপেন জুয়া আর মাদকের রমরমা বাণিজ্য। প্রশাসন নিরব

এ কে এম নুরুলহুদা (রিপোর্টার চট্টগ্রাম)
বন্দর নগরী খুলশী থানাধীন ঝাউতলা রেলওয়ে ষ্টেশনে জুয়ার আসরের আড়ালে বাংলা মদ, ইয়াবা ফেনসিডিলের মতো রমরমা মাদক বিক্রির অভিযোগ রয়েছে। রাত দিন সমান তালে চললেও যেন এনিয়ে মাথাব্যথা নেই খোদ প্রশাসনের। প্রশাসনের এই নীরবতা যেন প্রশ্নবিদ্ধ সুশীল সমাজে। স্থানীয় অনেকের মতে খুলশী থানা সহ প্রশাসনের বড়ো কর্তাবাবুদের ম্যানেজ করেই প্রতিনিয়ত চলছে এসকল সমাজ বিরোধী অপকর্ম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান বিগত দুই বছর যাবত যাবত অত্র এলাকায় সকল প্রকার জুয়া ও মাদক বেচাকেনা বন্ধ থাকলেও বর্তমানে আবারো নতুন করে চালু হয়েছে এ সকল অপতৎপরতা। সকাল সন্ধ্যা প্রশাসনের আনাগোনা থাকলেও যেন এ নিয়ে মাথাব্যথা নেই কারোরই । আবার অনেকে বলছে খুলশী থানার প্রতিটি টহল গাড়িকে দৈনিক পেমেন্ট দিয়ে এসমস্ত জুয়া আর মাদকের আসর পরিচালনা করছে মধু মিজান ও তার সাঙ্গপাঙ্গরা।
মাদক ও জুয়া আসরের মুলহুতা মধু মিজান দীর্ঘ সময় নগরীর খুলশী থানাধীন আমবাগান নালা পাড়া এলাকায় বসবাস করে আসছে। তার আসল নাম মোহাম্মদ মিজান হলেও বাংলা মদকে সে মধু বলে খায় বলে এলাকার সবার কাছে মধু মিজান বলে সর্বাধিক পরিচিত। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে তার অধিন একাধিক জুয়ার আসর পরিচালিত হয়। যা ২০২৪ এর ৫ আগষ্ট পরবর্তী সময়ে এনসিপি ও ছাত্রদের আন্দোলনে বন্ধ হয়ে যায়। দীর্ঘসময় পলাতক থাকার পর বর্তমানে সজিব, সুজন সহ কিছু অসাধু ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় তার ইশারায় জুয়া ও বিভিন্ন ধরনের মাদক বিস্তার হচ্ছে বলে বিশেষ সুত্রে জানা যায়। সরেজমিনে দেখাযায় নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন রেললাইনের পশ্চিম পাশে রেলওয়ে সরকারি জায়গা দখলে নিয়ে গড়ে উঠা বেশকিছু অবৈধ স্থাপনায় জুয়ার আসর বসলেও মুলত এরই আড়ালে বিক্রি হচ্ছে বাংলামদ, ফেন্সিডিল, ইয়াবার মতো মরণ নাশক মাদক।প্রশাসন ও রেলওয়ে পুলিশের নজরদারি থাকলেও, অপরাধীরা কৌশলে বারংবার ফিরে আসে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এবিষয়ে জানতে চট্টগ্রাম খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়ে সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায় নি। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয় এক মানবাধিকার কর্মী ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights