শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে জেলা প্রশাসক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেনঃ পৌর মাঠ কি ছিনতাইকারীদের দখলে? জঙ্গি মামুনের বিরুদ্ধে ফের মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর। প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল কাল, সদর উপজেলা ও পৌরসভা দলের লড়াই ঘিরে কুড়িগ্রামে ফুটবল উন্মাদনা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা ও সভাপতি খান সেলিম রহমানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
/ ৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুচারচর গ্রামে জুমার নামাজ আদায় ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

জুমার নামাজের আগে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, “আপনারা গত ৫৪ বছরে অনেক চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এখন সময় এসেছে একজন সৎ ও আদর্শবান নেতৃত্ব নির্বাচিত করার, যিনি প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।”

নামাজ শেষে তিনি ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচিত হন এবং নির্বাচনী সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাড়ির পুরুষ ও নারী সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

প্রচারণাকালে গ্রামের শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রার্থীকে দেখতে ছোট ছোট শিশুরা এগিয়ে এলে তিনি তাদের হাতে চকলেটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় নারী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় কয়েকজন নারীও এলাকার উন্নয়নে সৎ ও আদর্শবান নেতৃত্বের প্রত্যাশার কথা জানান।

পরবর্তীতে মুচারচর গ্রামের একটি বাজারে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম হোসেন। এ সময় তিনি বলেন, “আপনারা আজ আমাকে যেভাবে দেখছেন, নির্বাচিত হয়ে আপনাদের সেবক হতে পারলেও আমি এভাবেই থাকতে চাই। আমার মধ্যে কোনো অহংকার আসবে না এবং আমার পকেটে এক টাকাও হারাম উপার্জনের টাকা ঢুকবে না।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ আসে। এসব বরাদ্দের প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হবে। জনগণকে সঙ্গে নিয়েই ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভা শেষে আবারও স্থানীয়দের সঙ্গে কুশল ও মুসাফা বিনিময়ের মাধ্যমে দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন এই চেয়ারম্যান প্রার্থী।

স্থানীয় পর্যায়ে জনসংযোগ, বাড়ি বাড়ি গিয়ে পরিচিত হওয়া এবং উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতির মধ্য দিয়ে জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজের অবস্থান তুলে ধরছেন মাওলানা ইব্রাহিম হোসেন। তাঁর এই ধারাবাহিক প্রচারণা ইউনিয়নের নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights