
শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
আজ শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর হলের আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং ডাইনিং, ক্যাফেটেরিয়া ও রিডিং রুমসহ হলের অভ্যন্তরীণ পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।





