
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে জেলা প্রশাসক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ ৩ ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠানের সময় ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন ও ভোটারদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক ।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন, আনসার কমান্ড্যান্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে আইন ও বিধিবিধান অনুসরণ করে নিষ্ঠা, সততা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।
পাশাপাশি, ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক ।





