
রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাজাপুর আঞ্চলিক শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন আল ইসলাহ-এর সহ-সেক্রেটারি মাওলানা আছমত আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সভাপতি মো. হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ সাজ্জাদ আহমদ, জাগিরআলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ফুল মিয়া, মেহের উদ্দিন পাশা, ইকবাল আহমদ, প্রচার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, মাওলানা লুৎফর রহমান, সাংবাদিক আল আমিন সুমন আহমদ, জিয়াবুর রহমান, ফাহিম আহমদ, দুলাল আহমদ, শাকিল আহমদ ও শমসের আলী প্রমুখ।
সভায় বক্তারা রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।





