বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র‍্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত যশোর সদরে সারের কৃত্রিম সংকট: ডিলার ও কর্মকর্তাদের যোগসাজশে সীমান্ত ঘেঁষা এলাকায় পাচারের অভিযোগ প্রতিমন্ত্রীর নির্দেশে চিরানন্দকে গরু উপহার, পাশে দাঁড়ালেন এস এম আব্দুল্লাহ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (অনার্স) শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সম্পন্ন যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র‍্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত
/ ১৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র‍্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ১৭তম ব্যাচের ‘রিটেইল ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে ‘কনটেম্পোরারি রিটেইল প্র্যাকটিস অ্যান্ড ফিউচার প্রসপেক্টস অব রিটেইলিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে আয়োজিত এই সেমিনারটি সমন্বয় করেন অধ্যাপক ড. মামুদুল হাসান ফৈজী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মীর আবদুল হাফিজ।

​সেমিনারে বাংলাদেশের সমসাময়িক খুচরা ব্যবসা (রিটেইল খাত), প্রাতিষ্ঠানিক রিটেইল পরিচালনা, আউটলেট ব্যবস্থাপনা এবং এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মীর আবদুল হাফিজ তাঁর পেশাগত অভিজ্ঞতার আলোকে আধুনিক রিটেইল পরিচালনা এবং পরিবর্তনশীল বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

​শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। মূল বক্তব্যের পর শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং দেশের রিটেইল খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন।

​অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights