বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে সার বিতর্কের মধ্যে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তাকে বদলি জয়পুরহাটের পাঁচবিবিতে বহিষ্কৃত শিক্ষক সাজিউল লেইস ট্রেনিংএ স্বাক্ষর জাল প্রধান শিক্ষকের সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি -৫ এর অভিযান নগরকান্দায় প্রবাসী ছেলের স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতের ২ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় ১৩ মাসের শিশু উদ্ধার, পিতাসহ গ্রেপ্তার ৪
/ ১০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় ১৩ মাসের শিশু উদ্ধার, পিতাসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ মাস বয়সী মোছাঃ ফাতেমা আক্তার জান্নাত নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ হামিদুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদুল্লাপুরের মোঃ হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদরের মোঃ আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ির মোছাঃ মোর্শেদা খাতুন (৪৫) ও একই এলাকার মোছাঃ জেসমিন আক্তার (২৮)।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই শিশুটির বাবা হামিদুল ইসলাম বিস্কিট খাওয়ানোর কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যান। পরে অপর আসামিদের সহযোগিতায় ৩১ হাজার টাকা গ্রহণ করে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শিশুটির মা আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনা ও সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ি থানার মদনের পাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে নিরাপদে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights