সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বালিয়াডাঙ্গীতে গভীর রাতে বিজিবির অভিযান, ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক
/ ১৫ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে গভীর রাতে বিজিবির অভিযান, ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন চোষপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

নিজস্ব গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযানটি পরিচালনার প্রস্তুতি নেয় বিজিবি। পরে নায়েক সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহলদল নির্ধারিত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন যুবক মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার রোধে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটক যুবকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights