শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে সীতাকুণ্ডে দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হয়। সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসুর আল্টিমেটাম বরুড়া ইউপি মেম্বারের বিরুদ্ধে রাস্তা সলিং করন কবরস্থানের বাউন্ডারি নির্মাণে অনিমের অভিযোগ চৌদ্দগ্রামের গুনবতীতে ৪০ দিন জামায়াতের সাথে নামাজ পড়ে পুরস্কার পলো ২২ শিশু তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। রুকনদের সমকালীন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করতে হবে: মাওলানা আবদুল হালিম দিনাজপুরে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় দুই হাজার রুকন ও ডেলিগেট গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। ঈদগাঁওতে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চরভদ্রাসনের দুর্গম চরে স্বাস্থ্যসেবার সংকট, হাসপাতালে নেওয়ার পথে নারীর মৃত্যু
/ ২৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন

চরভদ্রাসনের দুর্গম চরে স্বাস্থ্যসেবার সংকট, হাসপাতালে নেওয়ার পথে নারীর মৃত্যু
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবার অভাব ও নাজুক যোগাযোগব্যবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। জরুরি চিকিৎসা নিতে দূরের হাসপাতালে যাওয়ার পথে ট্রলারে মারা গেছেন কুলসুম বেগম (৭০) নামে এক নারী। এ ঘটনায় দুর্গম চরাঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) শ্বাসকষ্টে আক্রান্ত কুলসুম বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ট্রলারের মধ্যে তাঁর মৃত্যু হয়।
নিহত কুলসুম বেগমের স্বামী হাশেম মোল্লা বলেন, ‘আমার স্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ট্রলারের মধ্যে মারা যান। আমাদের চরাঞ্চলে কাছাকাছি ভালো চিকিৎসার ব্যবস্থা থাকলে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ হতো।’
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম চরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবাকেন্দ্র না থাকায় অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়। নদীনির্ভর যোগাযোগব্যবস্থা ও ভঙ্গুর রাস্তাঘাটের কারণে জরুরি মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শ্বাসকষ্ট, প্রসবকালীন জটিলতা ও অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সময়মতো চিকিৎসা না পাওয়ায় রোগীদের ঝুঁকি বাড়ছে।
এ পরিস্থিতিতে চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অথবা একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাকেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণেরও দাবি তাঁদের।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, চিকিৎসার জন্য যাওয়ার পথে ট্রলারে এক নারীর মৃত্যুর বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। পাশাপাশি ঘাটের ইজারাদারদের সঙ্গে কথা বলে অসুস্থ রোগীদের দ্রুত নদী পারাপারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম চরাঞ্চলে হাসপাতাল বা স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হলে জরুরি চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে। এতে সময়মতো চিকিৎসার অভাবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঝুঁকি কমবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights