শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে জেলা প্রশাসক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেনঃ পৌর মাঠ কি ছিনতাইকারীদের দখলে? জঙ্গি মামুনের বিরুদ্ধে ফের মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর। প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল কাল, সদর উপজেলা ও পৌরসভা দলের লড়াই ঘিরে কুড়িগ্রামে ফুটবল উন্মাদনা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা ও সভাপতি খান সেলিম রহমানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সদর থানা পুলিশের অভিযানে
/ ১১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সদর থানা পুলিশের অভিযানে
ইজিবাইক চোরচক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইলঃ
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুন্ডু’র নেতৃত্বে
মধ্য রাতের দুঃসাহসিক অভিযানে ৪টি চোরাই ইজিবাইক
একটি চোরাই পাল্সার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধারসহ ৩ ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
বৃহস্পতিবার (‎২৯ অক্টোবর) মধ্য রাতে ‎অতিরক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে,এস আই সাগর শিকদার, এসআই শুকান্ত বিশ্বাস, এসআই লিটন, এসআই মঈনুজ্জামান, এসআই মো: রফিকুল ইসলামসহ একটি চৌকস টিম ‎‎বৃহস্পতিবার মধ্য রাতে অভিযান চালিয়ে বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম উত্তর পাড়ার মো: তোকাম মোল্লার ছেলে চাকরিচুত সেনা সদস্য মিরাজুল ইসলাম ওরফে মিরাজ মোল্লা,‎একই গ্রামের মো: নওশের মোল্লার ছেলে শবুজ মোল্লা ও ‎মো: লিকুল মোল্লার ছেলে রিফায়েত মোল্লাকে আটক করে পুলিশ। ‎পুলিশ সুত্রে জানা যায়,‎ বাঁশগ্রাম উত্তর পাড়ার মিরাজুল ইসলাম ওরফে মিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ১ টি চোরাই ইজিবাইক ও একটি পাল্সার মোটরসাইকেল এবং চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে মিরাজের তথ্য মতে ‎শবুজের বাড়িতে অভিযান চলিয়ে ১ টি ইজিবাইক ‎এবং মিরাজ ও শবুজের তথ্য মতে একই গ্রামের রিফাতের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি ইজিবাইক ও ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযান শেষে পুলিশ সদস্যসহ তদন্ত ওসি অজয় কুমার কুন্ডু উদ্ধারকৃত ইজিবাইক নিজে চালিয়ে থানায় নিয়ে এসে বীরত্বের পরিচয় দেন। যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ আরো জানায়,মধ্য রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪টি ইজিবাইক,১টি পালসার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধারসহ চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এদিকে ইজিবাইক চক্রের সদস্যরা চোরাই ইজিবাইক নিজের আওতায় নেয়ার ৫ মিনিটের মধ্যেই
চোরাইকৃত ইজিবাইকের কালার চেঞ্জ করে ফেলেন এবং মোটরসাইকেলের চ্যাচিজ নাম্বার খুদায় করে চেঞ্জ করে ফেলে চোর চক্রের এই সদস্য’রা। পরে বিভিন্ন যায়গায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে চোর চক্রের সদস্য’রা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরয়ার আটকের সত্যতা শিকার করে বলেন,৩ জন ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্যকে আটকসহ ৪টি ইজিবাইক,১টি পাল্সার মোটরসাইকেল ও ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন। উজ্জ্বল রায়, নড়াইল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights