বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন
/ ৯২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটনসেবার মানোন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী জনাব মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী মিজ্‌ অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights