মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
“ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার” উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুর্গাপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ। ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওবাসী অতিষ্ঠ শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নেত্রকোনার পূর্বধলায় পরিবর্তনের হাওয়া: ওয়াদা নয়, সরাসরি দৃশ্যমান উন্নয়নে এমপি মানসুরা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট
/ ১৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

হাসান হাওলাদার | বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা কারখানার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট-২ কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে একটি ট্রাকযোগে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কারখানার প্রধান ফটকে আসে। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তারক্ষীকে বিভ্রান্ত করে কারখানার ভেতরে প্রবেশ করে।

ভেতরে প্রবেশের পর ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার কয়েকজন শ্রমিক ও কর্মচারীকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা কারখানার অফিস কক্ষের আলমারি ভেঙে শ্রমিকদের বেতনের জন্য রাখা নগদ ২২ লাখ টাকা নিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন মূল্যবান মালামালও লুট করে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, নগদ অর্থসহ লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি টাকারও বেশি। প্রায় ছয় ঘণ্টা কারখানার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে রাত ১২টার দিকে ডাকাত দলটি ট্রাকযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এমনকি ঘটনাটি সম্পর্কে কোনো মন্তব্য করতেও অপারগতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights