মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ
/ ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ

সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কৃতি সন্তান মোঃ সোহাগ মিয়া। গত (২ মে) প্রকাশিত এই পূর্ণাঙ্গ কমিটিতে তার স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
মোঃ সোহাগ মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৫নং ধলামূলগাঁও ইউনিয়নে। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা ২০১১ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিজ ইউনিয়ন ধলামূলগাঁওয়ে তিনি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে গঠিত সংগ্রাম কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি।
সাংগঠনিক দক্ষতার কারণে ২০১৭ সালে তাকে ইউনিয়ন গোছানোর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রধান সমন্বয়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। তৃণমূল পর্যায়ের এই একনিষ্ঠ সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জানুয়ারিতে তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে রাজনৈতিক কারণে তিনি ঢাকায় অবস্থান নেন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। মাঠে তার এই সক্রিয় উপস্থিতির ধারাবাহিকতায় সদ্য ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ সোহাগ মিয়া বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ ভূঁইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে দেশ ও দলের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights