শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে জেলা প্রশাসক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেনঃ পৌর মাঠ কি ছিনতাইকারীদের দখলে? জঙ্গি মামুনের বিরুদ্ধে ফের মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর। প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল কাল, সদর উপজেলা ও পৌরসভা দলের লড়াই ঘিরে কুড়িগ্রামে ফুটবল উন্মাদনা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা ও সভাপতি খান সেলিম রহমানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুওসুও ইউনিয়নের গর্ব: ফোকাস দিনাজপুরের পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সাব্বির হোসাইন মুন্না
/ ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

দুওসুও ইউনিয়নের গর্ব: ফোকাস দিনাজপুরের পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সাব্বির হোসাইন মুন্না

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কৃতি সন্তান ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী Md Sabbir Hossain Munna সম্প্রতি “Focus Dinajpur – ফোকাস দিনাজপুর” শাখার পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অর্জনে পরিবার, এলাকাবাসী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

শিক্ষাজীবনে মেধা, সততা ও নেতৃত্বগুণের জন্য পরিচিত মুন্না দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তরুণ সমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করা এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতার কারণেই তিনি সবার কাছে একজন সম্ভাবনাময় তরুণ হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন সংগঠন ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। তার দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই “Focus Dinajpur – ফোকাস দিনাজপুর” শাখার পরিচালক পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন এই দায়িত্বের মাধ্যমে মুন্না তরুণদের মাঝে শিক্ষা, সচেতনতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।

তার এই সাফল্যে দুওসুও ইউনিয়নসহ পুরো বালিয়াডাঙ্গী উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights