শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ। ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল দেড় বছর ধরে ঝুলে থাকা চাপড়াগঞ্জ-সরস্বতীতলা সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ সিডিএর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস 2026 পালিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ব্রিজের পাশে ফুলগাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টাঃ সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন। ঠাকুর গাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মেহমান খানার আয়োজনঃ গফরগাঁওয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল: বাধা দেওয়ায় কৃষকদের হুমকি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল
/ ৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

মো তুহিন মোল্লা :
নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।
শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্লাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলী হাসান বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের যুবসমাজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অন্যায়, অবিচার ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সায়দাত কবির রুবেল বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলসহ সকল নেতৃবৃন্দকে নড়াইল জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি, তাদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নড়াইল জেলা যুবদল সংগঠনকে সুসংগঠিত করতে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে কাজ করে যাবে।
উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights