বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাস পোড়ানোর ঘটনার পর অচল ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ পুনরায় চালু
/ ৩৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বাস পোড়ানোর ঘটনার পর অচল ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ পুনরায় চালু: পুলিশ সুপার, রাজনৈতিক ও পরিবহন নেতাদের সমন্বিত উদ্যোগে স্বস্তি ফিরল কুড়িগ্রামে
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
একটি বাস পোড়ানোর ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধ থাকা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী–ঢাকা নৈশকালীন বাস (নাইট কোচ) সার্ভিস অবশেষে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং জেলা বিএনপি, জেলা মোটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের যৌথ সমন্বয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার (১৪ তারিখ) থেকে নিয়মিতভাবে নাইট কোচ সার্ভিস পুনরায় চালু হবে।
ঘটনার পর নাগেশ্বরী–ভূরুঙ্গামারী রুটসহ সংশ্লিষ্ট এলাকায় পরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে ঢাকা–ভূরুঙ্গামারী রুটে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
পরিস্থিতি স্বাভাবিক করতে কুড়িগ্রাম জেলা বিএনপি ও জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাস চলাচল পুনরায় চালুর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেনাইন কায়কোবাদ, জেলা মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশি, সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাস চলাচল পুনরায় স্বাভাবিকভাবে পরিচালিত হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর খবরে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন ভূরুঙ্গামারী–ঢাকা রুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights