রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈশ্বরদী মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেমের নেতৃত্বে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
/ ৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন

ঈশ্বরদী মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেমের নেতৃত্বে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

পাবনার ঈশ্বরদীতে মহিলা দলে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর বিকালে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা মহিলা দল সভানেত্রী রোকেয়া হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান হাবিব একজন প্রবীণ রাজনীতিবিদ এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি

এই সময় হাবিবুর রহমান হাবিব বলেন, ১৯৭৮ সালের আজকের এই দিনে বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা দলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও সে সময় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় এদেশের দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার দেশে পরিণত করতেন।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের বাজার এলাকার এক নম্বর গেটে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় জাতীয়তাবাদী ঈশ্বরদী মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম
তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। শুধু তাই নয় তারেক রহমানকে এগিয়ে নিতে মহিলা দলকে সামনের সারিতে থেকে ভুমিকা রাখতে হবে। বেগম খালেদা জিয়া মহিলাদলের জন্য বা নারীদের মাথা উচু করে দাঁড়াতে শিক্ষাক্ষেত্রে এনেছিলেন অনন্য পরিবর্তন

ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এদেশে গু*ম খু*নে*র রা*জ*ত্ব কা*য়ে*ম করেছেন। দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও মহিলা দলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ আগস্টের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।

এ সময় উপস্থিত ছিলেন,পাবনা ঈশ্বরদী উপজেলা মহিলা দলের দাশুড়িয়া ইউনিয়ন সভানেত্রী নুরজাহান খাতুন,
মুলাডলি ইউনিয়ন সভানেত্রী হোসনে আরা বেগম।
সাহাপুর ইউনিয়ন শাহনাজ পারভীন সোমা
সলিমপুর ইউনিয়নের সভানেত্রী হিরা খাতুন
সাঁড়া ইউনিয়ন সভানেত্রী আনজু খাতুন
পাকশী ইউনিয়ন সভানেত্রী ছন্দা খাতুন
লক্ষীকুন্ডা ইউনিয়ন সভানেত্রী তরুনা খাতুন

এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা ঈশ্বরদী উপজেলা মহিলা দলের বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেত্রী এবং অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন উপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য কেক কে*টে আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্ত ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights