রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
টাংগাবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
/ ৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ন

টাংগাবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আল আমিন খান
সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং ‘আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও’ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নে জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠের বটতলায় আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন টাংগাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হৃদয়, স্বেচ্ছাসেবক দলের কবির হোসাইন, যুবদলের চেয়ারম্যান প্রার্থী রমজান মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের হারুন মিয়া, টাংগাব ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জামান, সভার সমন্বয়ক রশিদ মাওলানা এবং দক্ষিণ গফরগাঁও বিএনপির সাবেক সভাপতি এ কে এম আনসার উদ্দিন আনসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। পাশাপাশি সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন, জননিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা শোনা হয়। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights