শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে জেলা প্রশাসক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেনঃ পৌর মাঠ কি ছিনতাইকারীদের দখলে? জঙ্গি মামুনের বিরুদ্ধে ফের মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর। প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল কাল, সদর উপজেলা ও পৌরসভা দলের লড়াই ঘিরে কুড়িগ্রামে ফুটবল উন্মাদনা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা ও সভাপতি খান সেলিম রহমানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে বিরল সীমান্তে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।
/ ১০০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে বিরল সীমান্তে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮টা ২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচুষা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৯/৯-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া গত ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১ টা ৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৫/৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন গোবিন্দপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights