রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাঈদ আহমেদ আসলাম
/ ৫৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর নেতৃত্বে শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিরা।

অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযান চলবে।
সরকারের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে বাড়িঘর, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে থাকতে না পারে তার ওপর গুরুত্ব দেয়া হয়।

মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধি
মোবা: ০১৭১২০০৪৪৮৭

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights