শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দুই শিশুর সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, শ্রীপুরে আটক ২ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা যুবদল, দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রর্থী শফিকুল ইসলাম ভুইয়ার সাথে মহিলা ভোটারদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে মহিলা কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ। মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি ​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী নেত্রকোনার কলমাকান্দায় চার বছর পেরিয়ে গেলেও সাগর হত্যা মামলায় বিচার হয়নি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা যুবদল,
/ ২১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

সন্ত্রাসের
পরিকল্পিত মাধ্যমে কুড়িগ্রামে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
মোঃ জাফর আহমেদ,কুড়িগ্রাম প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় হয়ে টাউন হল মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জননেতা মোঃ আব্দুল খালেক।
প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল খালেক বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দেশের স্থিতিশীলতা ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হাসিবুর রহমান হাসিব বলেন, কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। একই সঙ্গে দেশের স্বাভাবিক পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, নজিবুর রহমান লেলিন, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহছান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোরশেদ হোসেন লিটুসহ নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হীরক, সহ-সভাপতি সিফাত রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, দপ্তর সম্পাদক অর্ঘ্য সাহা দীপ, প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম স্বাধীন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব রাকিব হাসান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights