সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা
/ ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন

বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর্মচারী-শিক্ষককে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুন নূর। অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) এবিএম শহিদুল ইসলাম এবং অবসরজনিত কারণে অফিস সহকারী সাহারুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায় বিএসসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় এবিএম শহিদুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা, সাহারুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা এবং দিলীপ চন্দ্র রায়ের হাতে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ, ছাতা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শামীম আহমেদ প্রধান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার, সহকারী প্রধান শিক্ষক তোসাদ্দেক হোসেন দুদু, মোসলেম উদ্দিন প্রধান, মৌলভী শিক্ষক মকবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মালেক বিএসসি, হাইস্কুল শাখার প্রধান শিক্ষক নয়ন সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষক-কর্মচারীদের অবদান প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কর্মজীবনের অবদান স্মরণ করে এ ধরনের সম্মাননা প্রদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিদায় সংবর্ধনা শেষে মৃত্যু ও অবসরজনিত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুন নূর, গভর্নিং বডির সভাপতি শামীম আহমেদ প্রধানসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মাননা ও আর্থিক সহায়তা পেয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে প্রতিষ্ঠানের প্রতি তাঁদের দীর্ঘদিনের ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights