রাণীশংকৈলে কুলিক নদীর পাড়ে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

রাণীশংকৈলে কুলিক নদীর পাড়ে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাইলট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীর পাড়ে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





