সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ
/ ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন

রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে তৎপর গোয়েন্দা পুলিশ, নিরাপদ সমাজের প্রত্যাশা গাইবান্ধা বাসীর।
এই ধারাবাহিকতায় গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে দিন-রাত মাঠে সক্রিয় রয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রাতভর অভিযান ও দায়িত্ব পালন শেষে বিশ্রামে না গিয়ে সকালেই আবারও মাদকবিরোধী অভিযানে মাঠে নেমেছেন ডিবি পুলিশের সদস্যরা।
ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনায় একটি দক্ষ ও প্রশিক্ষিত দল জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে অভিযান পরিচালনা করছে। গোপন তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

রাতের দায়িত্ব শেষে সকালেও একই উদ্যমে অভিযানে অংশ নেওয়াকে ডিবি পুলিশের দায়িত্বশীলতা ও কর্মতৎপরতার অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলাবাসীর প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযান আরও জোরদার হবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকুক—নিরাপদ থাকুক তরুণ প্রজন্ম, মাদকমুক্ত হোক গাইবান্ধা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights