শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বারোপ কুমিল্লা “ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়া হবে”— গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়ের কারাগার, বৃক্ষরোপণ, গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব চন্দন কর এর নতুন যোগদান ও মতবিনিময় সভাঃ মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার বরিশাল জেলা উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে এগিয়ে বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
/ ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে নগরীর নিউমার্কেট এলাকার সুমন অ্যান্ড ব্রাদার্সকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১