শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বারোপ কুমিল্লা “ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়া হবে”— গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়ের কারাগার, বৃক্ষরোপণ, গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব চন্দন কর এর নতুন যোগদান ও মতবিনিময় সভাঃ মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার বরিশাল জেলা উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে এগিয়ে বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রাম পৌরসভার উন্নয়নে জোরালো আশার আলো, অবকাঠামো প্রকল্পে অন্তর্ভুক্তির আবেদন।
/ ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কুড়িগ্রাম পৌরসভার উন্নয়নে জোরালো আশার আলো, অবকাঠামো প্রকল্পে অন্তর্ভুক্তির আবেদন।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
দীর্ঘদিনের অবহেলা, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক দুর্ভোগে জর্জরিত কুড়িগ্রাম পৌরসভার উন্নয়নে এবার দেখা দিয়েছে নতুন সম্ভাবনার দ্বার। উন্নয়ন বঞ্চনার শৃঙ্খল ভেঙে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম পৌরসভাকে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন পাঠানো হয়েছে। এ উদ্যোগকে ঘিরে পৌরবাসীর মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আশাবাদ।
জানা গেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ আবেদন প্রেরণ করেছেন। আবেদনে কুড়িগ্রাম পৌরসভাকে উন্নয়ন প্রকল্পের আওতায় এনে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রকল্পে কুড়িগ্রাম পৌরসভা অন্তর্ভুক্ত হলে পৌর এলাকার সড়ক সংস্কার ও সম্প্রসারণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিট লাইট স্থাপন, জলাবদ্ধতা নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এর ফলে পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে এবং কুড়িগ্রাম শহর পাবে আধুনিক ও পরিকল্পিত রূপ।
বিশেষ করে সামান্য বৃষ্টিতেই কুড়িগ্রাম পৌরসভার সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র ও আবাসিক এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। বছরের পর বছর এই দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন বাস্তবতায় উন্নয়নের হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, কুড়িগ্রাম পৌরসভা দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। এই প্রকল্পে অন্তর্ভুক্তি হলে পৌর এলাকার দৃশ্যপট বদলে যাবে, নাগরিক দুর্ভোগ কমবে এবং উন্নয়নের নতুন যুগের সূচনা হবে।
এখন কুড়িগ্রামবাসীর সকল প্রত্যাশা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্তের দিকে। দ্রুত অনুমোদন মিললে কুড়িগ্রাম পৌরসভা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১