শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিরাপত্তায় ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা
/ ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিরাপত্তায় ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা

ধামইরহাট (নওগাঁ) উপজেলা সংবাদদাতা-
নওগাঁর ধামইরহাটে ১নং ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির সহযোগিতায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সভাটি সম্পন্ন হয়।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ বদিউল আলম-এর সঞ্চালনায় সভায় আগামী অর্থ বছরের বাজেট পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জলবায়ু সহনশীল উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব নিয়ে সভায় মূলত জলবায়ু সহনশীল পানি সরবরাহ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত জনগুরুত্বপূর্ণ চাহিদা ও প্রস্তাবনাগুলো সভায় তুলে ধরেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায় এবং ইউনিয়ন বাজেটে বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত মতামত বিশ্লেষণ ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
উন্মুক্ত বাজেট ও পঞ্চবার্ষিক পরিকল্পনাতে সভায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ‘উন্মুক্ত বাজেট’ সভা আয়োজনের প্রস্তুতি এবং পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য তৃনমূল পর্যায়ের জনগণের চাহিদা অনুযায়ী বাজেটে প্রতিফলন থাকা জরুরি।
এসময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃ রেজাউল করীম উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ এনামুল ইসলাম এলজিইডি’র প্রতিনিধি, মোঃ শরিফুল ইসলাম স্বাস্থ্য পরিদর্শক, নাদিরা আক্তার পরিবার পরিকল্পনা সহকারী, গয়না রাণী সরকার ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার (ইএসডিও)।
এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। একটি সমৃদ্ধ ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights