
পীরগঞ্জে র্যাবের সাঁড়াশি অভিযান: ৩৭০ পিস ইয়া’বাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মা’দ’কবি’রোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়া’বাসহ দুই কথিত মা’দ’ক ব্যবসায়ীকে আ’ট’ক করেছে র্যাব-১৩।
আ’ট’ককৃতরা হলেন উপজেলার দস্তমপুর গ্রামের মনতাজ আলীর ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং একই গ্রামের চান মিয়ার ছেলে লুৎফর রহমান (১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি চৌকস দল পীরগঞ্জ উপজেলার দস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়া’বা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আ’ট’ক করা হয়।
র্যাব জানায়, আ’ট’ককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মা’দ’ক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত মা’দ’কদ্রব্য জব্দ করা হয়েছে এবং আ’ট’ককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে র্যাবের এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মা’দ’কের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।





