সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এম পি মহোদয়ের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়!
/ ৮২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এম পি মহোদয়ের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়!

মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :
‎‎সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের সাথে তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ জান্নাতুল আফরোজ স্বর্ণা সহ উপজেলায় কর্তব্যরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সহিত স্থানীয় প্রশাসনের গতিশীলতা আনয়ন এবং জনকল্যাণমূলক কাজের সমন্বয় সাধনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ মে (সোমবার) দুপুর ২টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধি একে অপরের পরিপূরক। আমরা সবাই জনগণের সেবক হিসেবে কাজ করছি। নবাগত নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা এই উপজেলাকে একটি স্মার্ট ও আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সরকারের উন্নয়ন ভাবনার সুফল যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি হাসপাতালের দাপ্তরিক কাজকে গুরুত্ব দেওয়া, সমাজসেবায় কেহ কষ্ট না পায়, আইনশৃঙ্খলা দিকে বিশেষ নজর দেওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, জেলা সহ সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা,পশু সম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, তালা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী। যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মিডিয়া সভাপতি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি সহ অধ্যাপক, তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন সহ প্রমুখ।

মীর ইমরান মাহমুদ
তালা, সাতক্ষীরা
মোবাইল নাম্বারঃ ০১৯১১-৫২৫২৬৯, ০১৭১১-০৫২৮৬৫
৪ মে সোমবার ২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights