শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে জেলা প্রশাসক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেনঃ পৌর মাঠ কি ছিনতাইকারীদের দখলে? জঙ্গি মামুনের বিরুদ্ধে ফের মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! রাজাপুর আঞ্চলিক আল ইসলাহ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর। প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল কাল, সদর উপজেলা ও পৌরসভা দলের লড়াই ঘিরে কুড়িগ্রামে ফুটবল উন্মাদনা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা ও সভাপতি খান সেলিম রহমানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আদিতমারী ভূমি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের
/ ৮৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আদিতমারী ভূমি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ভূমি অফিসে হয়রানি, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়া এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে বাবুল মিয়া আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্তে যান এবং তদন্ত প্রতিবেদনও প্রস্তুত করা হয়।

পরবর্তীতে তদন্ত সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি ও ভুল রয়েছে দাবি করে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, নাজির হিলটন এবং অফিস সহকারী মশিউর রহমান বাবুল মিয়াকে অফিসে ডেকে নেন। এ সময় তারা টাকা ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয় না বলে ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, অনেক কষ্টে ১ হাজার ৫০০ টাকা জোগাড় করে সার্ভেয়ার জাহাঙ্গীর আলমকে দিতে বাধ্য হন তিনি। এরপরও দাবি করা ১০ হাজার টাকা দিতে না পারায় বিবাদীপক্ষকে অফিসে ডেকে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা গ্রহণ করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

এছাড়া পরবর্তীতে কাজের অগ্রগতি জানতে ভূমি অফিসে গেলে বাবুল মিয়ার সঙ্গে খারাপ আচরণ করা হয় এবং তাকে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার কর্মকর্তা জি.আর সারোয়ার এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন।”

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলা প্রশাসক ঢাকায় অবস্থান করায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রাজিব আহসান (উপ-সচিব) বলেন, “ভূমি সেবার জন্য অবৈধভাবে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights