মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছেন নেত্রকোনা বারহাট্টা সন্তান রিফাত আরেফিন
/ ৮৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছেন নেত্রকোনা বারহাট্টা সন্তান রিফাত আরেফিন

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
সদ্যঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার কমিটিতে স্থান পেয়েছেন নেত্রকোনা’র বারহাট্টা সন্তান রিফাত আরেফিন। ঢাকা মহানগর উত্তর শাখার কমিটিতে তাকে সহ-ধর্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করায় তার নিজ এলাকা নেত্রকোনায় বারহাট্টা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।রিফাত আরেফিন নেতৃত্বে স্থান করে নেওয়ায় তার অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে এক তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় সাংগঠনিক কার্যক্রম, গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।চ্যালেঞ্জপূর্ণ সময়ে প্রতিকূলতা, চাপ ও দমন-পীড়নের মধ্যেও তিনি দৃঢ় অবস্থান বজায় রেখে রাজপথে সক্রিয় থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে তার এই অবিচল অবস্থান তাকে সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।তার এই প্রাপ্তিকে দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সিনিয়র নেতৃবৃন্দের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

রিফাত আরেফিন তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং দেশ, দল ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights