বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ
/ ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

স্টাফ রিপোর্টার
সাহা আলী প্রধান
রাণীশংকৈল, ঠাকুর গাঁও।

অদ্য ০৬ মে ২০২৬ খ্রি. ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এস এম ইফতেখার আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঠাকুরগাঁও।
এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে অর্থ পুরস্কার প্রদান করেন এবং সকলের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট বিভিন্ন বিষয়ে তাদের আবেদন নিবেদন ও প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত আবেদন নিবেদন ও প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্টদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ অফিস কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ডি আই ও-১, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সভাপতি ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights