
পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ।
মোঃ মহসীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা।
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীতে প্রায় ৩৯ লাখ টাকা মুল্যের সামদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪জুন)রাত ১১ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোষ্ট গার্ড ষ্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ সব মাছ জব্দ করা হয়।
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য দেশের সামুদ্রিক জল সীমায় সব ধরনের মাছ আহরন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসাবে পরিচালিত অভিযানে একটি সন্দেহবাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাস থেকে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ শত কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ কৃত মাছের বাজার মুল্য প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ কৃত মাছ স্হানীয় এতিম খানা, মার্দ্রাসা ,দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরন করা হয়।





